চট্টগ্রামে আরও ১১১ জনের দেহে করোনা শনাক্ত
- আপডেট সময় : ০১:২৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ৮৪৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে ৪৮৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ১১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম আছিয়া খাতুনও আছেন।
মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে মঙ্গলবার ৮৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয় ।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে মঙ্গলবার ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার চট্টগ্রামের ৭০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১০০ জন। সুস্থ হয়েছেন ২৮৫ জন।










