মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আবুল হাসেম শাহ’র শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০ ৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হাসেম শাহ। শনিবার (১৩ জুন) এক শোক বার্তায় তিনি গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জেল হত্যাকাণ্ডে কারাভ্যন্তরে নিহত জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলীর সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলীয় জোটের কেন্দ্রীয় মুখপাত্র, আওয়ামী লীগের দুঃসময়ের অন্যতম কাণ্ডারী ছিলেন মোহাম্মদ নাসিম। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও বরেণ্য রাজনীতিবিদকে হারাল এবং রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।এ সময় তিনি মরহুম মোহাম্মদ নাসিমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ নাসিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আবুল হাসেম শাহ’র শোক

আপডেট সময় : ০৪:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০