চট্টগ্রামে আরও ১৭৯ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০ ৮১৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক:
চট্টগ্রামে ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৭৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১২৩ জন নগরের ও ৫৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ৫ হাজার ৫৮৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। সুস্থ হয়েছেন ২৯ জন; এর মধ্যে নগরের ১৭ জন ও বিভিন্ন উপজেলার ১২ জন।

বুধবার (১৭ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৮১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৩৩ জন নগরের ও ১৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে মঙ্গলবার ১৫০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৪০ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২৮ জন নগরের ও ১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলার ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৫১ জন নগরের ও ৩ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামের বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের লাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১১ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার ১৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামের ৫ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৬ জনের মধ্যে লোহাগাড়ায় ৫, রাঙ্গুনিয়ায় ১০, ফটিকছড়িতে ৫, হাটহাজারীতে ২৬, মিরসরাইয়ে ৪ ও সীতাকুণ্ডের ৬ আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৫ হাজার ৫৮৫ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১২৭ জন। সুস্থ হয়েছেন মোট ৪৮৭ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ১৭৯ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১০:৩৭:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০