নিজস্ব প্রতিবেদক,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে প্রতিনিয়তই চাঁদাবাজির অভিযোগ অহরহ। বিভিন্ন শ্রমিক সংগঠন নামে-বেনামে প্রতিনিয়ত বিভিন্ন বাস স্টেশন, যাত্রী ছাউনি থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া যেতো কুমিরা হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের তৎপরতার গা ডাকা দিয়েছে চাঁদাবাজরা।
আজ সকালে সীতাকুন্ড বাস স্টেশনে গিয়ে বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন তিনি। সেই সাথে বাস মিনিবাস ও গণ পরিবহনের যাত্রী পারাপারের বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো সামাজিক সুরক্ষা কতটুকু নিশ্চিত করছে সে বিষয়ে তদারকি করেন। এসময় ড্রাইভার ও হেলপারদের ১০ টি নির্দেশনা মেনে যাত্রী পরিবহন করার জন্য নির্দেশনা দেন তিনি।
কুমিরা হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, কুমিরা হাইওয়ে থানার আওতাধীন এরিয়ায় চাঁদাবাজির কোন সুযোগ নেই। চাঁদাবাজরা যতই প্রবাভশালী হোন না কেন তাদের কোন ছাড় দেওয়া হবেনা। চাঁদাবাজি বন্ধে হার্ডলাইনে যাবে কুমিরা হাইওয়ে থানা। আমাদের তৎপরতা বৃদ্ধি করায় গাঁ ডাকা দিয়েছে চাঁদাবাজরা।