চট্টগ্রামে নতুন শনাক্ত ১৯৪ জন, মোট আক্রান্ত ৬২৮৮ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০ ৬৯২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামে ৬৭০ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৯৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১২৮ জন নগরের ও ৬৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ৬ হাজার ২৮৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে দুইজনের। এর মধ্যে একজন নগরের ও একজন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

আজ রবিবার (২১ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৭ জনের নমুনা পরীক্ষায় ৯৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৬২ জন নগরের ও ৩৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে শনিবার ১২৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৬ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৮ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষা করে বিভিন্ন উপজেলার ১৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে শনিবার ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৫৮ জন নগরের ও ৪ জন উপজেলার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ জনের নমুনা পরীক্ষা করে করোনার জীবাণু মিলেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৬৬ জনের মধ্যে সাতকানিয়ার ১, লোহাগাড়ার ১, বাঁশখালীর ১, চন্দনাইশের ১১, বোয়ালখালীর ১৮, রাউজানের ১০, হাটহাজারীতে ৯, মিরসরাইয়ে ৮ ও সীতাকুণ্ডের ৭ জন আছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ৬ হাজার ২৮৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৪১ জন। সুস্থ হয়েছেন মোট ৬৪০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন শনাক্ত ১৯৪ জন, মোট আক্রান্ত ৬২৮৮ জন

আপডেট সময় : ১০:০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০