Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কাপ্তাইয়ে বাড়ছে করোনা রোগী, এক দিনেই ১৩ জনের পজিটিভ

কাপ্তাইয়ে বাড়ছে করোনা রোগী, এক দিনেই ১৩ জনের পজিটিভ

কাপ্তাইয়ে বাড়ছে করোনা রোগী, এক দিনেই ১৩ জনের পজিটিভ

মাহফুজ আলম, কাপ্তাই:
কাপ্তাই উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ আক্রান্তের সংখ্যা। ২১ জুন রোববার রিপোর্টে এক দিনেই ১৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হলো, সবমিলিয়ে কাপ্তাইয়ে কভিড – ১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪০ জনে।

এর মধ্যে নতুন করে যারা আক্রান্ত হলেন তাদের অবস্থান গুলো – কাপ্তাই থানা পুলিশ সদস্য -৪, কাপ্তাই পিডিবি প্রজেক্ট এলাকায় – ৪, উপজেলা হাসপাতাল স্টাফ – ২, উপজেলা বড়ইছড়িতে – ১, মিশন এলাকায় – ১, ও বারঘোনিয়া এলাকায় – ১ জন। কাপ্তাই হাসপাতাল কর্তৃপক্ষ ১৫ জুন নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে পাঠালে ২১ জুন রাতে পজিটিভ রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যায়। উল্লেখ একই নিয়মে ১১ জুন ১৬ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠান হয় তা গত ১৬ জুন চট্টগ্রাম থেকে রাতে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে রিপোর্ট আসে নতুন করে আরো ৫ জনের দেহে করোনা প্রজেটিভ পাওয়া গেছে।

উল্লেখ্য একই ভাবে মে মাসের শেষে প্রথম ধাপে ১৪ জনের প্রজেটিভ, দ্বিতীয় পর্বে – ৮ জন, ও তৃতীয় ধাপে ৫ জনের দেহে করোনা ভাইরাস প্রজেটিভ রিপোর্ট পাওয়া যায়। তার মধ্যে কাপ্তাই থানাধীন ৯ পুলিশ সদস্য আক্রান্ত রয়েছেন, সর্বশেষ চতুর্থ ধাপে২১ জুনের রিপোর্টে একদিনেই ১৩ জন করোনায় আক্রান্ত হয়।

এ বিষয়ে করোনা বিষয়ক ফোকাল বিশেষ পার্সন ডাঃ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন ১৬ জুন মঙ্গলবার চট্টগ্রামের সিভাসু থেকে বর্তমান ৫ জন সহ কাপ্তাই উপজেলায় মোট ৪০ জনের দেহে করোনা প্রজেটিভ পাওয়া গেছে,।

অপর দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আরএমও ডা ওমর ফারুক – রনি জানান আক্রান্ত সবাইকে হাসপাতাল ও হোম আইসোলেশনে থাকা অবস্থায় চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here