ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালের জন্য শিল্পপতি বিপ্লবের ৩ লক্ষ টাকা হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০ ৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীরাত মঞ্জুর, বিশেষ প্রতিনিধি:
ফটিকছড়ি (কোভিড-১৯) করোনা হাসপাতালের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের নিকট ৩,০০০০০(তিন) লক্ষ টাকা অনুদান দিয়েছেন জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের ডিএমডি, বিশিষ্ট শিল্পপতি ফটিকছড়ি দাতমারা ইউপির সন্তান মোঃ মেহেদি হাসান বিপ্লব।

গত ২১জুন (রবিবার) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে মেহেদি হাসান বিপ্লবের পক্ষে সাংবাদিক মোঃ কামাল উদ্দিন এ ৩ লক্ষ টাকার চেক ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদুল আরেফিনের হাতে হস্তান্তর করেন।

এ সময় উপস্হিত ছিলেন দাতঁমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদিন,উপজেলা যুবলীগ নেতা সাহিদুল আলম নাহিদ,ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল উদ্দিন,হেয়াকো ট্রাক চালক সমিতির সাধারন সম্পাদক মফিজ মিয়া প্রমূখ।

সম্প্রতি ফটিকছড়ি ২০ শয্যা হাসপাতালকে (কোভিড-১৯) করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা দেন ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।এতে প্রায় ১ কোটি টাকার মত খরচ হবে। প্রতি মাসে ব্যয় হবে ৩০ লক্ষ টাকা।এই খরচ মেটাতে ফটিকছড়ির বিত্তশালীদের প্রতি কোভিড-১৯ হাসপাতাল প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন।তাঁর আহবানে সাড়া দিয়ে সর্বোচ্চ অংকের সহায়তা দিলেন দাতঁমারার সন্তান শিল্পপতি মেহেদি হাসান বিপ্লব। ফটিকছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবকে এ ব্যাপারে ধন্যবাদ জানিয়ে উনার মত ফটিকছড়ির অন্য বিত্তশালীদেরকেও এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালের জন্য শিল্পপতি বিপ্লবের ৩ লক্ষ টাকা হস্তান্তর

আপডেট সময় : ০৫:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০