চট্টগ্রামে একদিনে রেকর্ড ২৮০ জন শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০ ৯৮৪ বার পড়া হয়েছে

Chattogram Tribune - চট্টগ্রাম ট্রিবিউন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম : চট্টগ্রামে ৯৯১ জনের নমুনা পরীক্ষা করে আরও ২৮০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। করোনার সংক্রমণ শুরুর পর একদিনে করোনা শনাক্ত হওয়ার দিক থেকে এটা সর্বোচ্চ রেকর্ড। নতুন শনাক্তদের মধ্যে ১৫৫ জন নগরের ও ১২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ৬ হাজার ৯৭৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ৩ জনের ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৫২ জন।

বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ৭৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৩৩ জন নগরের ও ৪১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে মঙ্গলবার ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৫৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১৯ জন নগরের ও ৪০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩১ জন ও বিভিন্ন উপজেলার ৩৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৫৯ জন নগরের ও ৬ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ জন ও উপজেলার দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের চারটি নমুনা পরীক্ষা করে তিনটিতে করোনার জীবাণু মিলেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১২৫ জনের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ১৩, আনোয়ারার ২, চন্দনাইশের ১, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ৭, রাউজানের ৯, ফটিকছড়ির ১৯, হাটহাজারীতে ১৬, মিরসরাইয়ের ২৬ ও সীতাকুণ্ডের ১২ জন আছেন।

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৫ জন; এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮৭৯ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে একদিনে রেকর্ড ২৮০ জন শনাক্ত

আপডেট সময় : ০৯:৫৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০