মিরসরাইয়ে করোনার রেকর্ড, আক্রান্ত বেড়ে ৭২
- আপডেট সময় : ০১:০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে
মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একদিনেই মিরসরাই উপজেলায় ২৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) মিরসরাই উপজেলায় ২৬ জনের করোনা পজিটিভ হয়েছে বলে জানায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। ২৪ জুন সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে মিরসরাইতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭২ জন। এর আগে মিরসরাইতে করোনা আক্রান্তের সংখ্যা ছিলো ৪৬ জন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, মিরসরাইতে নতুন করে ২৬ জন করোনা আক্রান্তের মধ্যে রয়েছে পুলিশ, ডাক্তার, স্বাস্থ্য কর্মী, সাবেক ছাত্রলীগ নেতা সহ বিভিন্ন পেশাজীবি। দুই দিনের করোনার নমুনা পরীক্ষায় মিরসরাইয়ে এ যাবৎকালের সর্বোচ্চ করোনা পজিটিভ পাওয়া যায় ২৩ জুন।
তিনি আরো বলেন, ২৪ জুন নতুন করে ২০ জনের করোনার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। করোনার সংক্রমন প্রতিরোধে সকলকে স্বাস্থ্য বিধি অনুসরন করার পরামর্শ দেন তিনি।










