আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পড়ে থাকা এক নারীর লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে সেলিনা আক্তার শেলি (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) ভোরে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। মরদেহের গলায় দাগ রয়েছে। পরনে নীল রঙয়ের সেলোয়ার কামিজ।
সেলিনা আক্তার বাঁশখালীর সাধনপুরগ্রামের জেবল হোসেনের মেয়ে। ২ বছর আগে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাকিবের সঙ্গে বিয়ে হয় তার। স্বামী-স্ত্রী দুজনই কেইপিজেডে চাকরি করতেন। বৈরাগ তেলের দোকান এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
আনোয়ারা থানার উপ-পরিদর্শক মো. শামচ্ছুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।










