Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ২৪১ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৭২২০

চট্টগ্রামে আরও ২৪১ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৭২২০

চট্টগ্রামে আরও ২৪১ জনের করোনা শনাক্ত, আক্রান্ত বেড়ে ৭২২০

নিজস্ব সংবাদদাতা,
চট্টগ্রামে ৯৭১ জনের নমুনা পরীক্ষা করে আরও ২৪১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ১৯২ জন নগরের ও ৪৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ৭ হাজার ২২০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ২ জনের ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৫৫ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ৪৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৩৯ জন নগরের ও ৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বুধবার ১০০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৯ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৪ জন নগরের ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২০ জন ও বিভিন্ন উপজেলার ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে বুধবার ৩৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৪ জনের করোনা মিলেছে; এর মধ্যে ৮৫ জন নগরের ও ৯ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪৪ জন ও উপজেলার দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১১টি নমুনা পরীক্ষা করে দুইটিতে করোনার জীবাণু মিলেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৯ জনের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ২, বাঁশখালীর ৩, পটিয়ার ৭, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ১৪, ফটিকছড়ির ৪, হাটহাজারীতে ৭, মিরসরাইয়ের ১, সন্দ্বীপে ১ ও সীতাকুণ্ডের ৮ জন আছেন।

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ জন; এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮৯৫ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here