Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কাপ্তাইয়ে নতুন করে সাত পুলিশসহ ১০ জন আক্রান্ত

কাপ্তাইয়ে নতুন করে সাত পুলিশসহ ১০ জন আক্রান্ত

কাপ্তাইয়ে নতুন করে সাত পুলিশসহ ১০ জন আক্রান্ত

মাহফুজ আলম, কাপ্তাই:
কাপ্তাই উপজেলায় বাড়ছে করোনা সংক্রমণ, নতুন করে সাত পুলিশ সহ আক্রান্তের সংখ্যা- ১০ জন। ২৭ ও ২৮ জুন দুই দিনের রিপোর্টে- কাপ্তাই থানার ৭ পুলিশ সদস্য, কেপিএম সোনালী ব্যাংক শাখার দুই কর্মকর্তা ও বিএফআইডিসি এলাকার ১ জন সহ মোট ১০ জনের দেহে করোনা পজিটিভ হওয়া গেছে। এ নিয়ে কাপ্তাইয়ে সর্বমোট ৫৪ জন করোনা রোগী সনাক্ত হয়।

সবমিলিয়ে কাপ্তাইয়ে কভিড – ১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। কাপ্তাই হাসপাতাল কর্তৃপক্ষ ২৪ জুন নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে পাঠালে ২৭ ও ২৮ জুন রাতে পজিটিভ রিপোর্ট আসলে নিশ্চিত বিষয়টি নিশ্চিত করেন এবং ৫৪ জন রোগীর মধ্যে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য রয়েছেন ২২।

এ বিষয়ে করোনা বিষয়ক ফোকাল বিশেষ পার্সন ডাঃ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন ২৭ ও ২৮ জুন চট্টগ্রাম সিভাসু থেকে সর্বশেষ ১০ জন সহ কাপ্তাই উপজেলায় মোট ৫৪ জনের দেহে করোনা প্রজেটিভ পাওয়া গেছে,।

অপর দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আরএমও ডা ওমর ফারুক – রনি জানান আক্রান্ত সবাইকে হাসপাতাল ও হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০ সুস্থ্য হয়ে ফিরেছেন কর্মস্থল ও বাড়িতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here