কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০ ৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কায়সার হামিদ মানিক, উখিয়া:
কক্সবাজারের লিংক রোড ফয়েজ এন্ড ব্রাদার্স ফিলিং ষ্টেশনের সামনে থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত অটো জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, টেকনাফ বাহারছড়ার শাপলাপুর জাহাজ পোড়ার বাইন্যাপাড়া এলাকার মৌলভী ইসমাইলের ছেলে মো. ইব্রাহিম (৩৮) এবং চট্টগ্রাম সাতকানিয়া ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছোট ডেমশা এলাকার মৃত রাজা মিয়ার ছেলে ফয়েজ আহম্মদ (৪২)।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭ টায় এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া।

মানস বড়ুয়া বলেন, বুধবার (১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড ফয়েজ এন্ড ব্রাদার্স ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের তল্লাশী করে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা দায়ের করে বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ আটক দুই

আপডেট সময় : ০৮:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০