Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ২২০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ২২০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ২২০ জনের করোনা শনাক্ত
Chattogram Tribune - চট্টগ্রাম ট্রিবিউন

নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রামে একদিনে ১ হাজার ৫০ জনের নমুনা পরীক্ষা করে ২২০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ১৬২ জন নগরের ও ৫৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে ৯ হাজার ৮৮৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এর মধ্যে ৬ হাজার ৮২৫ জন নগরের ও ৩ হাজার ৬৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ও উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ১৮৯ জন; এর মধ্যে ১৩৭ জন নগরের ও ৫২ জন উপজেলার বাসিন্দা।

রোববার (৫ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ জন ও বিভিন্ন উপজেলার ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৪১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১১ জন নগরের ও ৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে শনিবার ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭৭ ও উপজেলার ১৬ জনের করোনা মিলেছে।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে শনিবার ২০৩ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২০ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৩ জন নগরের ও ১৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের নমুনা পরীক্ষার করে কারও দেহে করোনার জীবাণু মিলেনি।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে গতকালের করোনা পরীক্ষার প্রতিবেদন পায়নি সিভিল সার্জন অফিস।

শেভরণ ল্যাবে ২০৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৬ জন নগরের ও ১৭ জন উপজেলার বাসিন্দা।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৮ জনের মধ্যে লোহাগাড়ার ৩, সাতকানিয়ার ৩, বাঁশখালীর ১, আনোয়ারার ৩, চন্দনাইশের ২, পটিয়ার ৮, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ৪, ফটিকছড়ির ২, হাটহাজারীর ১৪, মিরসরাইয়ের ১৩ ও সীতাকুণ্ডের ১ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩৯ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ১৯৫ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here