Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোরায়ায় পেটে ইয়াবা বহন, সেই ইয়াবার বিষক্রিয়ায় মারা গেল মাদক কারবারি

আনোরায়ায় পেটে ইয়াবা বহন, সেই ইয়াবার বিষক্রিয়ায় মারা গেল মাদক কারবারি

আনোরায়ায় পেটে ইয়াবা বহন, সেই ইয়াবার বিষক্রিয়ায় মারা গেল মাদক কারবারি

আনোয়ারা প্রতিনিধি,
টেকনাফ থেকে পেটে করে ইয়াবা আনার পরে সেই ইয়াবার বিষক্রিয়ায় মারা গেলেন আনোয়ারার এক ইয়াবা কারবারি।

মাদক পাচারে মাদক কারবারিরা বিভিন্ন অভিনব কায়দা পোষন করলেও পেটে ইয়াবা বহন করা তাদের জন্য সহজ পদ্ধতি হিসেবে বেশির ভাগ নারী পুরুষের সেই কায়দায় ইয়াবা বহন করে পুলিশের হাতে আটক হতে দেখা যায়।

আর সে পদ্ধতি অবলম্বন করে টেকনাফ থেকে গত কয়েকদিন আগে আনোয়ারার পারকি গ্রামের তৈয়ব আলী(২৯) নামে এক ইয়াবা কারবারি পেটে বহন করে এনেও সুফল পাইনি,বরং সেই ইয়াবার বিষক্রিয়ায় দুদিনের মাথায় গত ৮ জুলাই বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া মাদক ব্যবসায়ী আবু তৈয়ব আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুধকুমড়া গ্রামের আলী আকবর মনুর ছেলে বলে জানা যায়।স্থানীয়রা জানান,এই দুয়েকদিন আগে তৈয়ব আলী সহ আরো ২জন সঙ্গী করে কক্সবাজারের টেকনাফে যায় এবং সেখান থেকে নিজের পেটে সুকৌশলে ইয়াবা নিয়ে আনোয়ারায় আসে।পরে সে ইয়াবার প্যাকেটগুলো বের করার চেষ্টা করলে কিছু প্যাকেট পেটে রয়ে যায়। আর সেই পেটের ভেতর ইয়াবার প্যাকেটগুলো ফেটে বিষক্রিয়া হলে বুধবার ভোর ৫টার দিকে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেদিন বিকেলে তার মৃত্যু হয়।তবে তার সাথে থাকা বাকি দুজনের নাম জানতে চাইলে স্থানীয়রা জানলেও ভয়ে নাম প্রকাশ করতে অনিচ্ছুক।তবে তৈয়ব আলীকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করাতে যে নিয়ে যাওয়া মোঃ মোমিন(৩৫) নামের এক ব্যক্তিকে সন্দেহ করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের আলী আকবর মনুর ছেলে তৈয়ব আলী একজন মাদক কারবারি ছিলেন।পুলিশের অভিযান ও সন্দেহের ঊর্ধ্বে থাকতে পেটের ভেতর ইয়াবা পাচারের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান বিষয়টি খুবি মারাত্মক ও আশংকাজনক!পেটে ইয়াবা থেকে যাওয়ায় বিষক্রিয়ার কারণে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তবে তার পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here