বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে এক নারীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০ ৫৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবান প্রতিনিধি,
বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গোলাগুলিতে শান্তিলতা তঞ্চঙ্গ্যা নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে ওই নারীর ৪ বছর বয়সী শিশুসন্তান।

পুলিশ জানায়, রোয়াংছড়ি উপজেলার নাইতিংঝিরি এলাকায় একদল সন্ত্রাসী অবস্থান করছে এমন খবর পেয়ে সেনাসদস্যরা অভিযানে যান। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শান্তিলতা তঞ্চঙ্গ্যাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনা বাঘমাড়ায় সংস্কারপন্থী জনসংহতি সমিতির ৬ নেতাকর্মীদের হত্যার সাথে জড়িতরা ঘটিয়ে থাকতে পারে, বলছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে এক নারীর মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০