কুমিল্লায় করোনা উপসর্গে পাঁচ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০ ৫৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি,
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গে দুই নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিন জন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসোলেশনে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

রবিবার (১২ জুলাই) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আইসোলেশনে থাকা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইসহাকের ছেলে শামসুল হক (৮০), করোনা ওয়ার্ডে ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের সুমি আক্তার (২২) এবং আইসিইউতে বরুড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের মিজানের স্ত্রী হনুফা বেগম (৬০), সদর দক্ষিণ উপজেলার ইসমাইলের ছেলে হাজী ইউনুস (৯০) ও চৌদ্দগ্রাম উপজেলার মৃত ইব্রাহিমের ছেলে নুরুল আমিনের (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

প্রসঙ্গত, এই হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এদের মধ্যে করোনা পজিটিভ ৬৮ জন ও করোনা উপসর্গে ১২৭ জনের মৃত্যু হয়। অন্যদিকে জেলা সিভিল সার্জন অফিসের সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৩৬৪ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ৩৭৩ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় করোনা উপসর্গে পাঁচ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০