Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সারাদেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯ জন

সারাদেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯ জন

সারাদেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯ জন

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস (কভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৩৯১ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো তিন হাজার ৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪.৯৫।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৭০৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৩১৭ জনে।

ডা. নাসিমা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ দেশবাসীর উদ্দেশে তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here