চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৬৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬৭ জন; এর মধ্যে ১০৯ জন নগরের ও ৫৮ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৯৩১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৮ হাজার ২৯৯ জন নগরের ও ৩ হাজার ৬৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২১৭ জন; এর মধ্যে ১৫৪ জন নগরের ও ৬৩ জন উপজেলার বাসিন্দা।
বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ২৩ জন ও বিভিন্ন উপজেলার ২২ জন আছেন।
মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৩ জন নগরের ও ৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার ২০৫ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা মিলেছে; এর মধ্যে ১৬ জন নগরের ও ৬ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫০ জনের নমুনা পরীক্ষায় কারও দেহে করোনার জীবাণু মিলেনি।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৩ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের দেহে করোনা মিলেছে; এর মধ্যে নগরের ১৯ জন ও উপজেলার ৮ জন আছেন।
শেভরণ ল্যাবে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে; তাদের মধ্যে ৩৮ জন নগরের ও উপজেলার ১২ জন।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৮ জনের মধ্যে লোহাগাড়ার ১, বাঁশখালীর ৪, আনোয়ারার ১, চন্দনাইশের ৫, বোয়ালখালীর ৪, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১১, ফটিকছড়ির ১১, হাটহাজারীর ৫, মিরসরাইয়ের ১০ ও সীতাকুণ্ডের ২ জন আছেন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৬ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৪৩০ জন করোনা রোগী।