Home আন্তর্জাতিক চীনে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

চীনে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

চীনে নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক,
চীনে শনিবার (১৮ জুলাই) নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

নতুন শনাক্তদের মধ্যে ১৩ জনকেই চীনের জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমচিতে পাওয়া গেছে। এ প্রদেশেই বাস করেন কয়েক লাখ উইঘুর মুসলিম।

চীন জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শনিবার শেষ তথ্য অনুযায়ী চীনে করোনভাইরাস সংক্রমণে ১৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এবং জিনজিয়াং স্থানীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন সংক্রমণগুলোর মধ্যে ১৩টি চীন এর সুদূর পশ্চিমাঞ্চল জিনজিয়াংয়ের রাজধানী উরুমচি পাওয়া গেছে।

অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং এবং পূর্ব প্রদেশের শানডং-এ অন্য তিন জন বিদেশ থেকে আসা যাত্রীদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here