লোহাগাড়ায় আইসোলেশন সেন্টার উদ্বোধন করলেন ড.আবু রেজা নদভী এমপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ ১০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া:
এ করোনা মোহামারীতে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি,ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশ প্রশাসন সবাই মানবিক কাজে ছিলেন, কিন্তু কোথাও দেখা যায়নি জামায়াত নেতা কর্মীদের এ করোনা কালে মানবিক কাজে।
২৩ জুলাই বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ট্রমা সেন্টারে মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন বীরবিক্রমের নামে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন।

প্রধান অতিথি বক্তব্যে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সরকারকে সহায়তার বৃহত্তর মানবিক প্রয়াসের একটি অংশ “মেজর জেনারেল জয়নুল আবেদীন বীরবিক্রম আইসোলেশন সেন্টার”। এটি আমাদের সবার একটি সম্মিলিত প্রচেষ্টা ও অর্জন”। তিনি বলেন, এই আইসোলেশন সেন্টারের মাধ্যমে লোহাগাড়া উপজেলার করোনা রোগীদের বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে। গুরুতর করোনা রোগীদের আইসোলেশন সেন্টারে রাখার কারণে তাদের পরিবার ও এলাকা কম ঝুঁকিতে থাকবে। চিকিৎসক ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষার কথা উল্লেখ করে ড. নদভী এমপি বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরুতেই সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র গুলোতে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), সার্জিকেল মাক্স, গ্লাভসসহ আরও আনুসাঙ্গিক সহায়তা করেছি।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জেয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, আব্দুল জব্বার, মিয়া মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, কলাউজান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, মিরাজ উদ্দিন, আসিফ ইফতেখার, শফিউল ইসলাম জুয়েল, দেলোয়ার হোসেন বেলাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি এ কে এম পারভেজ উদ্দিন, মুজিবুল হক টিটু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোহাগাড়ায় আইসোলেশন সেন্টার উদ্বোধন করলেন ড.আবু রেজা নদভী এমপি

আপডেট সময় : ০৫:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০