Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ আনোয়ারায় নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু

আনোয়ারায় নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু

আনোয়ারায় নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার থেকে আবারও বঙ্গোপসাগরে ইলিশ ধরা শুরু হয়েছে।

এতে জেলে পল্লীগুলোতে আবারও ইলিশ মাছ ধরার জন্য সম্পুর্ণ প্রস্তুত তারা।

এতে কমপক্ষে আনোয়ারা উপজেলার রায়পুর জুইঁদন্ডী সহ উপকূলের ৬৬৪ টি মাছ ধরার নৌকা সাগরে নেমেছে।

গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য মা ইলিশ রক্ষার জন্য বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার।

এ নিষেধাজ্ঞা শেষ হয় বুধবার মধ্যরাতে। এর কারণ ছিল বঙ্গোপসাগরে মাছসহ মূল্যবান প্রাণীজ সম্পদের ভাণ্ডার সুরক্ষা করা।

ইলিশ ধরার ব্যাপারে গহিরা গ্রামের জেলে কয়েকজন মাঝি জানান, করোনার কারণে লকডাউনে পড়ে এমনিতেই জেলেদের দুর্দিন যাচ্ছিল। এমন পরিস্থিতিতে চলে আসে সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। যে কারণে এ বছর জেলেদের খুবই মানবেতর দিন কেটেছে।তবে এখন থেকে আমরা স্বাধীনভাবে মাছ শিকার করার জন্য সাগরে নামার জন্য প্রস্তুতি নিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here