মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলার বিভিন্ন কুরবানির পশুর হাটে সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি না মানছে কিনা তা পরিদর্শনে গেলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এবং এসিল্যান্ড তানভীর হাসান চৌধুরী।
এসময় মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানতে দেখাই বাজারের ইজাদারদের সতর্কবাণী প্রদান করে তিনি।
(২৩) জুলাই সোমবার সকাল ১.৩০ মিনিটের দিকে উপজেলার তৈলারদ্ধীপ সরকার হাট বাজারে এই অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জোবায়ের আহমেদ।
এই সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান সহ থানা পুলিশের সদস্য বৃন্দ।
অপরদিকে উপজেলার বটতলী রুস্তমহাট বাজারের অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।
এসময় উপস্থিত ক্রেতা বিক্রেতা স্বাস্থ্য বিধি-মেনে কোরবানির পশু কেনা বেচা করছেন কিনা ; তিনি তা পর্যবেক্ষণ করেন এবং সমবেত লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।