আনোয়ারায় নোংরা পরিবেশে নাস্তা তৈরি করায় ২০ হাজার টাকার জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ ৮৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব সংবাদদাতা,
আনোয়ারা উপজেলায় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরির অভিযোগে ঢাকা বেকারী নামের একটি বেকারিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সে ফ্যাক্টরিতে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি করায় বেকারিটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮) জুলাই দুপর ১২টার দিকে উপজেলার কালা বিবি দিঘীর মোড় এলাকায় অবস্থিত ঢাকা বেকারিতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, অভিযানে নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে ওই বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে এনে নতুনভাবে উৎপাদনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।আর তাতে যদি পরিবেশে ফিরে না আসে তাহলে ফ্যাক্টরি সিলগলা করে দেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আনোয়ারায় নোংরা পরিবেশে নাস্তা তৈরি করায় ২০ হাজার টাকার জরিমানা

আপডেট সময় : ০৩:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০