চট্টগ্রামে নতুন শনাক্ত ১১৭ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০ ২৮০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৭ জন; এর মধ্যে ৮৮ জন নগরের ও ২৯ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৯৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে; এর মধ্যে ৯ হাজার ৮৫৫ জন নগরের ও ৪ হাজার ২৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৯ জন; এর মধ্যে ১৬১ জন নগরের ও ৬৮ জন উপজেলার বাসিন্দা।

বুধবার (২৯ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে ১২ জন নগরের ও ১২ জন উপজেলার।

মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৮ জন নগরের ও ৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা মিলেছে; এর মধ্যে ২৪ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ ও উপজেলার ৪ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জনের নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ জন নগরের। ২ জন উপজেলার।

এদিকে শেভরণ ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ২০ জন নগরের ও ১ জন উপজেলার।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৯ জনের মধ্যে বাঁশখালীর ১, আনোয়ারার ১, চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৮, ফটিকছড়ির ৫, হাটহাজারীর ৩, সীতাকুণ্ডের ৩, সন্দ্বীপের ২ ও মিরসরাইয়ের ১ জন আছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৬৮ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ১১২ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নতুন শনাক্ত ১১৭ জন

আপডেট সময় : ১০:০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০