সড়ক যানজটমুক্ত রাখা ও মহাসড়কের চাঁদাবাজী বন্ধে কাজ করে যাচ্ছে কুমিরা হাইওয়ে পুলিশ
- আপডেট সময় : ০৯:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০ ১০৫ বার পড়া হয়েছে
সীতাকুন্ড প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়কে যানজট মুক্ত রাখা এবং সড়কে যেন কোরবানি পশু বোজাই গাড়ি থেকে কোন ব্যক্তি চাঁদাবাজি করতে না পারে পারে সে জন্য দিনরাত কাজ করে যাচ্ছে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি।
আজ ২৯শে জুলাই সকালে সীতাকুন্ড অবস্থিত ফকিরহাট কোরবানির পশুর হাট পরিদর্শন করেন কুমিরা হাইওয়ে পুলিশ। তাছাড়া মহাসড়কে কোরবানি পশু বাহী গাড়ি গুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য কাজ করছে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সকল সদস্যবৃন্দ।
কুমিরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম জানান, মহাসড়ক যানযট মুক্ত রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। যেহেতু দেশের আমদানি ও রপ্তানির জন্য ঢাকা চট্রগ্রাম মহাসড়টি গুরুত্ব পূর্ন তাই আমরা এই বিষয়টিকে গুরত্ব দিয়ে দেখছি। এবং কেউ যেন কোরবানির পশু বাহী গাড়ি থেকে চাঁদাবাজি করতে না পারে সে দিকটাও নজরে রাখছি।










