Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সারাদেশে একদিনে নতুন শনাক্ত ২ হাজার ৭৭২ জন

সারাদেশে একদিনে নতুন শনাক্ত ২ হাজার ৭৭২ জন

সারাদেশে একদিনে নতুন শনাক্ত ২ হাজার ৭৭২ জন

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৮ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৩ হাজার ১১১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৭৬হাজার ৮০৯টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ১৭৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩৫ হাজার ১৩৬ জন।

মৃত ২৮ জনের মধ্যে পুরুষ ২২ ও নারী ৬ জন। এরা সবাই হাসপাতালেই মারা গেছেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সূত্রঃঃ বার্তা২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here