চট্টগ্রামে নমুনা পরীক্ষা কমে ১০৭, নতুন শনাক্ত ৯ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০ ৪২০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মাত্র ১০৭ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯ জন; এর মধ্যে ৬ জন নগরের ও ৩ জন বিভিন্ন উপজেলার। এতদিন যে সাতটি ল্যাবে চট্টগ্রামের বাসিন্দাদের নমুনা পরীক্ষা হয়ে আসছিল, তার মধ্যে পাঁচটিতেই গতকাল চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি।

এ নিয়ে চট্টগ্রামে ১৪ হাজার ৪৮৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ১৫৪ জন নগরের ও ৪ হাজার ৩৩৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৩৩ জন; এর মধ্যে ১৬৩ জন নগরের ও ৭০ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল রোববার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৪ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে।

এদিকে গতকাল ঈদের পরদিন রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ইম্পেরিয়াল হাসপাতাল ও শেভরণের ল্যাবে চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩ জনের মধ্যে লোহাগাড়া, আনোয়ারা ও পটিয়ার একজন করে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৮ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ হাজার ৪৮৩ জন করোনা রোগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে নমুনা পরীক্ষা কমে ১০৭, নতুন শনাক্ত ৯ জন

আপডেট সময় : ১০:০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০