প্রতি ১৫ সেকেন্ডে করোনায় মারা যাচ্ছে একজন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০ ১০৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে এ পর্যন্ত সাত লাখ চার হাজার ৪৩৮ জন মানুষ মারা গেছে। সে হিসাবে গড়ে প্রতি ১৫ সেকেন্ডে একজনের মৃত্যু হয়েছে। এ খবর দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্স।

গত বছরের ডিসেম্বর মাসে চীনে প্রথম করোনাভাইরাস দেখা দেয় এবং এরপর থেকে এ পর্যন্ত সারা বিশ্বে এক কোটি ৮৭ লাখ আট হাজার ৬৮৫ জন আক্রান্ত হয়েছে।

গত দুই সপ্তাহের তথ্যের আলোকে রয়টার্স বলছে, বিশ্বে প্রতি ২৪ ঘণ্টায় ৫,৯০০ মানুষ মারা যাচ্ছে। সে হিসাবে বিশ্বে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে ২৪৭ জন মানুষ। এই হিসাবে প্রতি ১৫ সেকেন্ডে মারা যাচ্ছে একজন মানুষ।

আমেরিকা, ব্রাজিল, ভারত ও মেক্সিকো এখন মৃত্যুর দিক দিয়ে শীর্ষে রয়েছে। এই মুহূর্তে আমেরিকা ও লাতিন আমেরিকার দেশগুলো হচ্ছে করেনোভাইরাসের মূল কেন্দ্র। যদিও বিশ্বের কোনো কোনো অংশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমেছে তবে নতুন করে করোনায় আক্রান্তের রেকর্ডও হয়েছে। এ অবস্থায় মনে হচ্ছে- করোনা-বিরোধী লড়াই শেষ হতে অনেক দেরি হঃবে।

বর্তমানে লাতিন আমেরিকার দেশগুলোতে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে। এ অঞ্চলে মারা গেছে দুই লাখ ছয় হাজার মানুষ যা মোট মৃত্যুর শতকরা ৩০ ভাগ। আমেরিকার পর ব্রাজিল হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। সেখানে মারা গেছে ৯৫ হাজার ৮১৯ জন। ওই এলাকায় মেক্সিকো দ্বিতীয় অবস্থানে রয়েছে; যেখানে মারা গেছে ৪৮ হাজার ৮৬৯ জন মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রতি ১৫ সেকেন্ডে করোনায় মারা যাচ্ছে একজন

আপডেট সময় : ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০