Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কারখানা থেকে এক যুবকের লাশ উদ্ধার

কারখানা থেকে এক যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
বোয়ালখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে মোঃ মিরাজ উদ্দিন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

৫ আগস্ট (বুধবার) দিবাগত রাত ১০টার দিকে বোয়ালখালী পৌরসভাধীন পশ্চিম গোমদন্ডীস্থ বানু মেম্বার টেক সংলগ্ন কর্ণফুলি নদীর তীরে অবস্থিত কনফিডেন্স সল্ট ইন্ডাষ্ট্রিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিরাজ উদ্দিন বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের আকিয়া বাপের বাড়ির মো. আব্দুল লতিফের ছেলে। ২ ভাই ৩ বোনের মধ্যে মিরাজ সবার বড়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিরাজ বোয়ালখালী পৌরসভাধীন বানু মেম্বার টেক সংলগ্ন অবস্থিত কনফিডেন্স সল্ট ইন্ডাষ্ট্রিতে শ্রমিক হিসেবে দৈনিক ভিত্তিতে কাজ করে। কাজ করার সময় বুধবার দিবাগত রাত ১০টার দিকে অসাবধনতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরাজ মারা যাওয়ার খবর বাড়িতে পৌছঁলে শোকের মাতম শুরু হয়। মা-বাবা, ভাই-বোন ও স্বজনদের কান্নায় বাতাস ভারি হয়ে উঠে।

বিদ্যুৎস্পষ্টে যুবকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here