বোয়ালখালীতে বৃদ্ধকে অতর্কিতভাবে হামলা, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০ ৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ
বোয়ালখালীতে পূর্ব শক্রুতার জেরধরে এক বৃদ্ধকে অতর্কিতভাবে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের ঘটনায় প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধ। শুক্রবার (৭ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম কধুরখীল আলেফখান বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পশ্চিম কধুরখীল ১নং ওয়ার্ডের চাষী গোমস্তের বাড়ীর মরহুম হোছেনুজ্জামানের ছেলে আবুল মুনছুর (৫৪) আলেফখান বাড়ীর সামনে আলমগীর এর চায়ের দোকানে চা-নাস্তা করার সময় স্থানীয় মোহাম্মদ শফিকের ছেলে মো.শেহাব উদ্দিন পূর্ব শক্রুতার জেরধরে অতর্কিত হামলা চালায়। তার অতর্কিত হামলায় আবুল মুনছুর গুরুতর আহত হয়।

আহত আবুল মুনছুরকে স্থানীয়রা হামলাকারির কবল হতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করান।

মারধরের ঘটনায় কোথাও কোনো অভিযোগ বা মামলা করলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করেন আহত আবুল মুনছুর।

মারধরের ঘটনায় আবুল মুনছুর জীবনের নিরাপত্তা চেয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম বলেন, পশ্চিম কধুরখীল এলাকায় আবুল মুনছুর এর উপর হামলায় ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোয়ালখালীতে বৃদ্ধকে অতর্কিতভাবে হামলা, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৩:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০