Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে হঠাৎ বেড়েছে করোনা রোগী

চট্টগ্রামে হঠাৎ বেড়েছে করোনা রোগী

চট্টগ্রামে হঠাৎ বেড়েছে করোনা রোগী
করোনা ভাইরাসের প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৭৩ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬০ জন; এর মধ্যে ১১৩ জন নগরের ও ৪৭ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ২১৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৭১৬ জন নগরের ও ৪ হাজার ৫০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে দুইজন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৪৫ জন; এর মধ্যে ১৭১ জন নগরের ও ৭৪ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৮ জন নগরের ও ২৪ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৬১ জনের নমুনা পরীক্ষায় নগরের ২ জনের ও উপজেলার ৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২২৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩৭ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ১১ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা পাওয়া গেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩২ ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে।

শেভরণ ল্যাবে ৭১ জনের নমুনা পরীক্ষায় নগরের ২৩ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৭ জনের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ৩, বাঁশখালীর ২, আনোয়ারায় ১, পটিয়ায় ১, বোয়ালখালীতে ৫, রাঙ্গুনিয়ায় ৪, রাউজানে ১২, ফটিকছড়িতে ৩, হাটহাজারীতে ১০, সন্দ্বীপে ২, মিরসরাইয়ে ২ ও সীতাকুণ্ডে ১ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৯ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ১৯৬ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here