Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মিরসরাই ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গুরুতর আহত

মিরসরাই ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গুরুতর আহত

মিরসরাই ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গুরুতর আহত

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই পৌর বাজারে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমতাজ হোসেন রুবেলকে কুপিয়ে, পেটে চুরি ঢুকিয়ে আহত করেছে সন্ত্রাসীরা

সোমবার (১০ আগস্ট) সকাল ১১ টায় মিরসরাই বাজারের ওভার ব্রীজের নিচে ২০ থেকে ২৫ জনের একটি সক্রিয় সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা চালিয়ে আহত করে মীরসরাই উপজেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত এই নেতাকে।

এরপর সেখান থেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ(ওসি)মজিবুর রহমান জানান, ঘটনার পর পর আমরা(পুলিশ) সেখানে ছুটে গিয়ে আহত ছাত্রলীগ নেতা রুবেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠিয়েছি।ইতোমধ্যে পরিস্থিতি আমাদের পুরাপুরি নিয়ন্ত্রণে রয়েছে।অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here