Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ টেকনাফে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টেকনাফে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

টেকনাফে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
আজ ১০ আগষ্ট সকাল ১১ঘটিকার সময় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি) আবুল মনসুর, টেকনাফ মডেল থানার নবাগত ওসি আবুল ফয়সল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার,টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত)এ বি এম এস দোহা,সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ জহির, টেকনাফ পৌর আওয়ামীলীগ ও সাবেক প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাবেদ ইকাবাল চৌধুরী বাবুল, শাহ পরির দ্বীপ সাংগঠনিক শাখা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব সোনা আলী,টেকনাফ সাংবাদিক ফোরাম এর সভাপতি আশেক উল্লাহ ফারুকি,টেকনাফ ক্রাইম রিপোর্ট সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন (ভুলো) সহ উপজেলা প্রসাশনের কর্মকর্তা বৃন্দ,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে নুর আহাম্মদ আনোয়ারি, রাশেদ মোহাম্মদ আলী, নুর আহাম্মদ, মৌলভী আজিজ সহ বিভিন্ন সংবাদ কর্মি সহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় সকলে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও অনিয়ন্ত্রিত মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পরামর্শ দেন। সভা শেষে টেকনাফে পর্যটন আকর্ষণ বৃদ্ধি করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বারের মত ( বৈচিত্র্যময় টেকনাফ) নামের একটি ভিডিও দেখানো হয়। যাতে সীমান্ত জনপদের গুরুত্বপূর্ণ পর্যটন স্পটগুলো দৃশ্যমান করেছেন।পরে শ্রেষ্ঠ ছবি প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here