মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেছেন ফটিকছড়ির সর্বস্তরের জনসাধারণ।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফটিকছড়ির সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি’র পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফটিকছড়ি উপজেলা পরিষদ।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ সালামত উল্লাহ চৌধুরী শাহীন প্রমুখ।
জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।
এরপর ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ বাবুল আকতারের নেতৃত্বে ফটিকছড়ি থানা পুলিশের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ফটিকছড়ির নানা শ্রেণি পেশার মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুলে ফুলে ভরে উঠে ফটিকছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপন করা জাতির পিতার প্রতিকৃতি।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর উপজেলার জহুরুল হক হল রুমে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ১৫আগস্ট ২০২০ জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন বেসরকারি সংগঠনসহ অনেকেই মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে।
জাতীয় এই শোকের দিনে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ফটিকছড়িসহ সারা দেশে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী।