Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে নতুন শনাক্ত ৩৬ জন, নমুনা পরীক্ষা আরও কমে ৩৬৮

চট্টগ্রামে নতুন শনাক্ত ৩৬ জন, নমুনা পরীক্ষা আরও কমে ৩৬৮

চট্টগ্রামে নতুন শনাক্ত ৩৬ জন, নমুনা পরীক্ষা আরও কমে ৩৬৮

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে নমুনা পরীক্ষা কমে যাওয়ার পাশাপাশি কমে গেছে শনাক্তও। গত ২৪ ঘন্টায় মাত্র ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৩৬ জন; এর মধ্যে ২৮ জন নগরের ও ৬ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৫ হাজার ৮৪৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৮০ জন নগরের ও ৪ হাজার ৬৬৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৫২ জন; এর মধ্যে ১৭৪ জন নগরের ও ৭৮ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (১৭ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৩ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭ জনের ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৮ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের করোনা পরীক্ষা করে কারও মধ্যে রোগটি পাওয়া যায়নি।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮ জনের মধ্যে বাঁশখালীর ১, বোয়ালখালীর ১, রাউজানের ৩, হাটহাজারীর ২ ও সীতাকুণ্ডের ১ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৮ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৫৭৯ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here