Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কুমেকে করোনা উপসর্গে একদিনে ১০ জনের মৃত্যু

কুমেকে করোনা উপসর্গে একদিনে ১০ জনের মৃত্যু

কুমেকে করোনা উপসর্গে একদিনে ১০ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,
হাসপাতালের অভ্যন্তরে স্থাপিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে একদিনেই আরও ১০ জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী।

এই কোভিড-১৯ হাসপাতালে এখন পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৬১ জন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্র জানায়, করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন-কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সামছুল আলম (৬০), চান্দিনা উপজেলায় নুরুল ইসলাম (৭৫), বরুড়া উপজেলায় ফাতেমা (৬০), লাকসাম উপজেলায় নুরুল আমিন (৬০), কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার ফয়সাল চৌধুরীর স্ত্রী রিয়া (৩০), দেবিদ্বার উপজেলায় মোতাহেরের স্ত্রী নাসরিন (৪০), চান্দিনা উপজেলায় আবদুল মালেক (৬৫), মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের মাহমুদুর রহমান (৬০), চৌদ্দগ্রাম উপজেলায় সাহিদুল (৫০) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় সহিদাবাদ সামছুজ্জামান (৫৫)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here