Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে আরও ৮৯ জনের করোনা শনাক্ত, মোট ১৬৩০৪ জন

চট্টগ্রামে আরও ৮৯ জনের করোনা শনাক্ত, মোট ১৬৩০৪ জন

চট্টগ্রামে আরও ৮৯ জনের করোনা শনাক্ত, মোট ১৬৩০৪ জন

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮১৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৯ জন; এর মধ্যে ৭২ জন নগরের ও ১৭ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৩০৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৫৬০ জন নগরের ও ৪ হাজার ৭৪৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে ১ জন ও উপজেলায় ১ জন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৫৭ জন; এর মধ্যে ১৭৮ জন নগরের ও ৭৯ জন উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৫ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ২২ জনের ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৯ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে চট্টগ্রামের ১১৪ জনের নমুনা পরীক্ষায় নগরের ৫ ও উপজেলার ১ জনের শরীরে করোনা মিলেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১০ জনের করোনা পরীক্ষা করে ২ জনের মধ্যে রোগটি পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৮৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৫ জনের করোনা মিলেছে।

শেভরণে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৬ ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে লোহাগাড়ার ২, আনোয়ারার ১, পটিয়ার ১, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ৩, হাটহাজারীর ৪, সন্দ্বীপের ১ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫৮ জন সুস্থ হয়েছেন; চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৮১৯ জন করোনা রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here