মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে আপন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে বড় ভাই। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কচুজুম নামক পাহাড়ি এলাকায় এঘটনাটি ঘটে। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কচুজুম পাহাড়ি এলাকার প্র: ইছাইয়ার ছেলে এমরান ও আমজাদের মধ্যে ঘরের বিদ্যুৎ বিল বেশী আসার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা বলায় আমজাদ তার মাকেও গালিগালাজ করে। এদিকে মাকে গালি দেয়ায় প্রতিবাদ করে তার বড় ভাই এমরান। এরই জের ধরে মঙ্গলবার সকাল ১০ টার দিকে আমজাদ ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তার আপন বড় ভাই এমরান ( প্রকাশ এমদাদ ২৫)কে আঘাত করে । এ সময় এমরানের চিৎকার শুনে স্থানীয় লোকজন আগাইয়া আসে। ঘটনাস্থল থেকে তাকে(এমরান) কে উদ্ধার করে আনোয়ারা উপজেলা হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু ঘটে ।
সাধনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ বাদশা বলেন, আপন ছোট ভাই আমজাদের ছুরিকাঘাতে গুরতর আহত এমরানকে আনোয়ারা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু ঘটে।
এ ব্যাপারে বাঁশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, সাধনপুরে ইউনিয়নে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।