Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ দেশে করোনা পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে : ল্যানসেট

দেশে করোনা পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে : ল্যানসেট

দেশে করোনা পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে : ল্যানসেট

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
বাংলাদেশে করোনা পরিস্থিতি লাগামহীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সাময়িকী দ্য ল্যানসেট।

সাময়িকীর লেখিকা সোফি কাজিন্স বাংলাদেশের কয়েকজন বিশেষজ্ঞকে উদ্ধৃত করে তার প্রতিবেদনে বলেছেন, বাংলাদেশের সবচেয়ে বাজে অবস্থা এখনও আসেনি। একদিকে বর্ষা। অন্যদিকে ডেঙ্গু। এর মধ্যে আবার করোনা। এমন পরিস্থিতিতে বাংলাদেশজুড়ে করোনা পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্সের প্রধান শামীম তালুকদার দ্য ল্যানসেটকে বলেছেন, এই মহামারি বাংলাদেশের ‘অনৈতিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে’ উন্মোচিত করেছে।

ঢাকার কয়েকটি কবরস্থান ঘুরে সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেছেন তালুকদার। কবরস্থান পরিচালনাকারীরা তাকে বলেছেন, সরকারি হিসাবের চেয়ে দেশে চারগুণ বেশি মৃত্যু হচ্ছে। অনেকে উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন, কিন্তু করোনা পরীক্ষা হয়নি।

ঢাকার আরেকজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে দ্য ল্যানসেটকে বলেছেন, সাড়ে ১৬ কোটি মানুষের দেশে প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার টেস্ট হচ্ছে, এটি আসলে যৎসামান্য। ওই চিকিৎসক শঙ্কা প্রকাশ করে আরো বলেছেন, এই মহামারি আরো অনেক দিন থাকবে। আমি ভয় পাচ্ছি শীত আসলে কী হবে। মানুষও ভয় পাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here