বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০ ৫৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে বৈদ্যুতিক শখে স্পৃষ্ট হয়ে আবুল কাশেম (৩৫) নামে এক টিভি-ফ্রিজ মেকানিকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৯ আগস্ট(শনিবার) উপজেলার শীলকূপ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌলভী পাড়া এলাকার বাসিন্দা জনৈক এমদাদের বাড়ীতে ফ্রিজ মেরামতের কাজ করাকালে সন্ধ্যা ৬ টার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিক আবুল কাশেম নিহত হয়েছে।

নিহত আবুল কাশেম বৈলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার পূর্ব চেচুরিয়া খদুলা পাড়া আদর্শ গ্রামের নুরুল আমিন প্রকাশ সোনা মিয়ার প্রথম পুত্র সন্তান বলে জানা যায়। তিনি টিভি ও ফ্রিজ মেকানিকের কাজ করেন।

তার মৃত্যুর খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ‘ফ্রিজ মেরামতের কাজ করতে গিয়ে জনৈক আবুল কাশেম নামে এক ফ্রিজ মেকানিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। নিহতের লাশের সুরতহাল করেছি। নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত করার জন্য চমেক প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০