Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে করোনা শনাক্ত ১৭ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ৭২ জন

চট্টগ্রামে করোনা শনাক্ত ১৭ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ৭২ জন

চট্টগ্রামে করোনা শনাক্ত ১৭ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ৭২ জন

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭০৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৭২ জন; এর মধ্যে ৫৮ জন নগরের ও ১৪ জন হাটহাজারী উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ৫২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ১৪৭ জন নগরের ও ৪ হাজার ৯০৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭১ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮২ জন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ জনের ও উপজেলার ৮ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২০৩ জনের নমুনা পরীক্ষায় নগরের ১১ ও উপজেলার ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২১ ও উপজেলার ২ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৫৮ জনের নমুনার মধ্যে নগরের ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২ জনের করোনা পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৪ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here