Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রামে নতুন ৫৮ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে নতুন ৫৮ জনের দেহে করোনা শনাক্ত

চট্টগ্রামে নতুন ৫৮ জনের দেহে করোনা শনাক্ত
চট্টগ্রাম ট্রিবিউন

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৮ জন; এর মধ্যে ৫১ জন নগরের ও ৭ জন হাটহাজারী উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৭ হাজার ১১০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ১৯৮ জন নগরের ও ৪ হাজার ৯১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭২ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮৩ জন উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (১সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১ জনের ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০১ জনের নমুনা পরীক্ষায় নগরের ২৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৭ জন ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে ৬৯ জনের নমুনার মধ্যে নগরের ২০ ও উপজেলার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here