Home আইন ও আদালত স্বামীর সম্পত্তির ভাগ পাবে হিন্দু বিধবা

স্বামীর সম্পত্তির ভাগ পাবে হিন্দু বিধবা

স্বামীর সম্পত্তির ভাগ পাবে হিন্দু বিধবা

চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক,
স্বামীর কৃষি জমিসহ সব সম্পত্তির অংশীদার হবেন হিন্দু বিধবা নারীরা। বুধবার এক মামলায় রায়ে ঐতিহাসিক এই সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মিফতাহউদ্দিন চৈাধুরীর একক বেঞ্চ এ রায় দেন। এতে ৮৩ বছর ধরে আইনি বেড়াজালে স্বামীর কৃষি জমি থেকে বঞ্চিত হওয়ার অবসান ঘটবে বলে আশা করছেন আইনজীবীরা।

বিধবা নারী তার স্বামীর কৃষি জমি পাওয়ার অধিকার রাখেন না- এই দাবিতে ১৯৯৬ সালে খুলনার বিচারিক আদালতে মামলা করেন সেই নারীর দেবর জ্যোতিন্দ্রনাথ মণ্ডল। বিচারিক আদালতের রায়ে বলা হয়, বিধবারা স্বামীর অ-কৃষি জমির অধিকার রাখলেও কৃষি জমির অধিকার রাখেন না। আপিলের পর ভিন্ন মত দেন জেলা জজ। রায়ে বলা হয়, স্বামীর কৃষি জমিরও অংশীদার হবেন বিধবা।

এর বিরুদ্ধে আপিল করা হয় হাইকোর্টে। দুই পক্ষের শুনানির পাশপাশি, বিশেষজ্ঞ আইনজীবীদের মতামতও নেয় হাইকোর্ট। এরপর বুধবার আসে রায়। এতে বলা হয়েছে; হিন্দু বিধবা নারীরা অ-কৃষি জমির মতো স্বামীর কৃষি জমিরও মালিক হবেন।

৮৩ বছর ধরে আইনি বেড়াজালে স্বামীর কৃষি জমি থেকে বঞ্চিত হওয়ার পর, এ রায়কে ঐতিহাসিক বলছেন আইনজীবীরা।

আইনে ভিন্নতা থাকায়, শুধমাত্র সিলেটের হিন্দু বিধবা নারীরা এতদিন স্বামীর কৃষি জমি ভাগ পেয়ে আসছিলেন।

©Independent Tv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here