ইউএনও’র ওপর হামলাকারীদের যুবলীগ থেকে বহিষ্কার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০ ১২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ট্রিবিউন রিপোর্ট
দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবারে ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগে গ্রেফতার উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলামকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। কোনও সন্ত্রাসী, চাঁদাবাজদের ঠাঁই নেই। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে ঘোড়াঘাট ইউএনওর ওপর হামলার ঘটনায় আটক যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও আসাদুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।’










