রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল খানের আপ্রাণ প্রচেষ্টা
- আপডেট সময় : ০৯:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০ ৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি,
রাঙামাটি জেলাধীন রাজস্থলী উপজেলার রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল অাহামদ খান প্রচেষ্টা একটি মহানুভবতার নজির সৃষ্টি করেছেন। গত বছর নভেম্বরের মাঝামাঝি স্হানীয় আমছড়া পাড়া এলাকার বাসিন্দা ঢাকা ইডেন কলেজের শিক্ষার্থী মুমু মারমার মোবাইল হারিয়ে যায়। সে অনেক খোজা খুজির পর ঐ দিন মুমু মারমা রাজস্থলী থানায় একটি সাধারন ডায়রী করেন। এর পর থেকে ওসি মফজল আহামদ খান তার অফিসারের মাধ্যমে বিভিন্ন উপায়ে খোজা খুজির পর গতকাল রবিবার দিবাগত রাত ৯ ঘটিকার সময় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকা হতে মোবাইল টি উদ্ধার করে মোবাইলের মালিক মুমু মারমা কে হস্তান্তর করে মহানুভতার পরিচয় দিয়েছেন।
তিনি একই জেলার বরকল থানায় দীর্ঘদিন সুনামের সাথে পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে অাসছেন। পরে তিনি রাজস্থলী থানায় বদলী হয়ে অাসার পর, রাজস্থলী উপজেলার দৃষপাট পাল্টিয়ে যায় এবং অাইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখে।
মুমু মারমা সাংবাদিককে বলেন, আমার হারিয়ে যাওয়া মোবাইলটি ঠিক সময়ে পেয়ে আনন্দিত এবং যারা অক্লান্ত পরিশ্রম ব্যয় করেছেন সাধারন জনগন সহযোগিতায়সহ আইন শৃংখলা বাহিনী সহায়তা মোবাইল উ দ্বার করা হয়েছে। তাই তাদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করছি।










