চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৫৪ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০ ৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে আরও ৫৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৬৪৪ জন হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৭১ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৪ জন; এর মধ্যে ৩৬ জন নগরের ও ১৮ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৬৪৪ জনের মধ্যে ১২ হাজার ৫৯২ জন নগরের ও ৫ হাজার ৫২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের করোনায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত তিনদিনে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৬ জন; এর মধ্যে ১৯১ জন নগরের ও ৮৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪৯ জনের নমুনা পরীক্ষায় নগরের ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৩০২ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৪ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ৪ জনের করোনা পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪৬ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা মিলেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।শেভরণে ৫৫ জনের নমুনা পরীক্ষায় নগরের ১ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৫৪ জন

আপডেট সময় : ১০:৪২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০