Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ ফটিকছড়ি বিবিরহাটে অগ্নিকাণ্ডে ৮ lদোকান পুড়ে ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ফটিকছড়ি বিবিরহাটে অগ্নিকাণ্ডে ৮ lদোকান পুড়ে ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ফটিকছড়ি বিবিরহাটে অগ্নিকাণ্ডে ৮ lদোকান পুড়ে ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার প্রাণকেন্দ্র বিবিরহাট বাজারের ২নং রোডে দোকানে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০লাখ টাকারও বেশি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে আগুন দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিলে ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততোক্ষণে ৮টি দোকান পুরোটা পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে সবচেয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ মামুনের সিদ্দীক সেনিটারি এন্ড হার্ডওয়ারের দোকানটি, যার ক্ষয়ক্ষতি প্রায় ২০লাখ টাকা,অন্যান্য দোকানের মধ্যে উল্লেখযোগ্য, মোহাম্মদ তৌহিদুল আলমের বাদশা বৈদ্য দাওয়া খানা (ক্ষয়ক্ষতির পরিমাণ ৬-৭লাখ টাকা), প্রনতুশ কান্তি নাথের ,মোবাইল সার্ভিসিং সেন্টার (ক্ষয়ক্ষতির পরিমাণ ১০লাখ টাকা), জিশু’র মোবাইল সার্ভিসিং সেন্টার(ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ ৫০হাজার ,ক্যাশ সাড়ে ৮ হাজার টাকা), এছাড়াও হাসেম কোম্পানির অফিসহ মোট ৮টি দোকান ভস্মীভূত।

সিদ্দীক সেনিটারি এন্ড হার্ডওয়ার দোকানের মালিক মো.মামুন বলেন, আমি খবর পেয়ে তাড়াতাড়ি ছুটে আসি,এসে দেখতে পায় পুরোটা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় ২০লাখ টাকার সরঞ্জামাদি ছিল। ৭লাখ টাকা লোন ও নিয়েছিলাম এ দোকানের জন্য। জানিনা তা কিভাবে পরিশোধ করব। আমার পরিবারের একমাত্র উপার্জনের উৎস ছিল এ দোকানটি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন বলেন, পুড়ে যাওয়া দোকানের মালিকদের একমাত্র উপার্জনের উৎস এভাবে নিমিষেই শেষ হয়ে যাওয়া দেখে আমি নিজেই ব্যাধিত। তাদের শান্তনা দেয়ার ভাষা আমাদের জানা নেই। পুড়ে যাওয়া দোকানের মালিকদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০হাজার টাকা করে দিবে বলেও আশ্বাস দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here