চট্টগ্রামে আরও ৫৩ জনের দেহে করোনা শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ ৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে আরও ৫৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৭ হাজার ৭৫০ জন হয়েছে।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৯৯২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫৩ জন; এর মধ্যে ৪২ জন নগরের ও ১১ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ১৭ হাজার ৭৫০ জনের মধ্যে ১২ হাজার ৬৭৩ জন নগরের ও ৫ হাজার ৭৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭৭ জন; এর মধ্যে ১৯২ জন নগরের ও ৮৫ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৯ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৮ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৪ ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৫০ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষায় নগরের ৩ ও উপজেলার ২ জনের করোনা পাওয়া গেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণে ৬২ জনের নমুনা পরীক্ষায় নগরের ১ ও উপজেলার ১ জনের করোনা মিলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রামে আরও ৫৩ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট সময় : ১০:০০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০