বাঁশখালীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ৩০ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুহাম্মদ দিদার হোসাইন,বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কে  দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাস ড্রাইভার হেল্পারসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের বাণীগ্রামের বৈলগাঁও দমদমা দিঘীর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দূঘর্টনা কবলিত দুই বাসের ড্রাইভারসহ গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্যদের স্থানীভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থলে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আকতার, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুহাম্মদ রেজাউল করিম মজুমদার, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী (খোকা) ও বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম উপস্থিত থেকে আহত যাত্রীদের উদ্ধার কাজ চালিয়েছেন।

বাস যাত্রী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর ছেড়ে আসা পেকুয়া-মগনামা অভিমুখী যাত্রীবাহী একটি সানালাইন সার্ভিস   এবং পেকুয়ার টইটং থেকে চট্টগ্রামের অভিমুখী যাত্রীবাহী স্পেশাল সার্ভিস বাস দু’টি বাঁশখালীর বাণীগ্রামের দমদমার দিঘী পাড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের বেশ কয়েকজনকে উদ্ধার করেছে বলে জানান তারা।দূঘর্টনা কবলিত বাস দুটিতে  নারী- পুরুষ ও শিশুসহ অন্তত ৫৫ জন যাত্রী ছিল।

এই ব্যাপারে থানা পুলিশ এসআই নাজমুল হক বলেন,বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ওসি স্যার সহ আরো পুলিশ সদস্যরা গিয়েছে   দীর্ঘক্ষণ উদ্ধার কাজ পরিচালনা করেন,আহত যাত্রীদের দুুু’জনকে বাঁশখালী মেডিকেলে ভর্তি করা হয়েছে, সানলাইন বাসের ড্রাইভার সাধনপুর ইউনিয়নের মুহাম্মদ ফারুক (৪০), স্পেশাল সার্ভিস নাজ এক্সপ্রেসের ড্রাইভার মুহাম্মদ দেলোয়ার (৩৫),হেল্পার মামুন (৩২), যাত্রী পশ্চিম গুনাগরী গ্রামের মোক্তার আহমদ (৫৫), বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যাপক জহিরুল কাদের জাবেদ (৪৫), কোকদন্ডী গ্রামের পপি চক্রবর্তী (৪৭), জলদী গ্রামের রায় গোপাল শীল (৫৪), গ্রামীণ ব্যাংক, সাধনপুর শাখার ম্যানেজার সরওয়ার কামাল (৫২),  গণ্ডামারার শিশু রায়হান (১০)।

অন্যান্য আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কা জনক  বলে প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীরা জানিয়েছেন।

আহতদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত সানলাইন বাসের ড্রাইভার  মুহাম্মদ ফারুককে গাড়ির সামনের অংশ কেটে উদ্ধার করা হয়েছে। ঘাতক বাস দুটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন,বাস দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতার মাধ্যমে আহতদেরকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।বাস সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে কোন যাত্রী নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঁশখালীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ৩০ জন

আপডেট সময় : ০১:১৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০